2026-এর আগস্ট থেকে JFT- Basic-এর মাধ্যমে A1 ও A2.1-এর মূল্যায়নও করা হবে।
জাপানে দৈনন্দিন কার্যকলাপ করার জন্য মনের ভাব প্রকাশ করতে জাপানি ভাষার উপর যে দক্ষতা থাকা প্রয়োজন তার পরিমাপ করতে The Japan Foundation Test for Basic Japanese (JFT-Basic) পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে বর্তমানে A2-এর মূল্যায়ন করা হলেও, 2026-এর আগস্ট থেকে এটি দিয়ে A1 ও A2.1-এরও মূল্যায়ন করা হবে।
এই পরিবর্তনের ফলে, এই পরীক্ষার মাধ্যমে এটা জানা সম্ভব হবে যে পরীক্ষায় অংশগ্রহণকারীরা the Common European Framework of Reference for Languages: Learning, teaching, assessment (CEFR); JF জাপানি ভাষা শিক্ষার জন্য স্ট্যান্ডার্ড; এবং জাপানি ভাষা শিক্ষার জন্য রেফারেন্স ফ্রেম-এর অধীনে A1, A2.1 বা A2.2 (A2) স্তরে পৌঁছতে পেরেছেন কি না। বর্তমানে যেমন এটি সুনির্দিষ্ট দক্ষ শ্রমিকদের জন্য সিস্টেম (সুনির্দিষ্ট দক্ষ শ্রমিক (i))-এ ব্যবহার করা হয়, সেটির পাশাপাশি এটি Employment for Skill Development Program-এর জন্য প্রয়োজনীয় জাপানি ভাষার দক্ষতা পরিমাপের কাজেও ব্যবহার করা হবে, যা 2027-এর এপ্রিল মাস থেকে করা শুরু হবে।
JFT-Basic-এর মাধ্যমে জাপানি ভাষার পারদর্শিতা মূল্যায়ন করা
| A1 | A2.1 | A2.2(A2) | |
|---|---|---|---|
| 2026-এর জুলাই পর্যন্ত | ― | ― | 〇 |
| 2026-এর আগস্ট থেকে | 〇 | 〇 | 〇 |

2026-এর আগস্ট পর্যন্ত যেভাবে A2-এর মূল্যায়ন করা হয়েছিল, সেইভাবেই A2.2 (A2)-এর মূল্যায়ন করা হবে।
A2.1-এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণকারী A1 স্তরে পৌঁছে গেছেন এবং ধীরে ধীরে A2.2 (A2)-এর দিকে অগ্রগতি ঘটাচ্ছেন।
মূল্যায়নের ফলাফলের অফিসিয়াল বিজ্ঞপ্তির নমুনা
স্কোর 10 থেকে 250 পয়েন্টের পরিসরের ক্ষেত্রে, 145 থেকে 174 পয়েন্টের মধ্যে হলে তা A1, 175 থেকে 199 পয়েন্টের মধ্যে হলে তা A2.1 এবং 200 থেকে 250 পয়েন্টের মধ্যে হলে তা A2.2 (A2) হিসেবে মূল্যায়ণ করা হয়।
145-এর কম স্কোর করলে, পরীক্ষার ফলাফলে কিছু দেখানো হবে না এবং ফলাফলের বদলে * দেখানো হবে।

প্রশ্নোত্তর
- প্র: পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার গঠন বা পরীক্ষায় প্রশ্নের লেভেল কি বদলে যাবে?
- উ: না।
পরীক্ষায় পরীক্ষার পদ্ধতি, গঠন বা প্রশ্নের লেভেল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে, JFT-Basic বলতে কি বুঝায় পেজে, বিভাগ 3. পরীক্ষার পদ্ধতি, 4. পরীক্ষার গঠন এবং 5. লেভেলের রেফারেন্স দেখুন।
- প্র: আমি A1 ও A2.1 পরীক্ষার ফলাফলগুলো কোথায় ব্যবহার করব?
- উ: Employment for Skill Development Program-এর অধীনে কাজ করতে চাইলে, সাধারণত শুরুতেই A1 বা তার বেশি স্তরের জাপানি ভাষাগত দক্ষতা থাকা প্রয়োজন। আপনি জাপানে এসে "Employment for Skill Development"-এর আবাসিক মর্যাদার অধীনে কাজ করার জন্য আবেদন করলে, A1 পরীক্ষার ফলাফল ব্যবহার করতে পারেন।
A2.1 হলো জাপানি ভাষাগত দক্ষতার একটি স্তর, যা A1 ও A2.2 (A2) স্তরের মধ্যবর্তী স্তর। Employment for Skill Development Program-এর অধীনে যদি কেউ স্বেচ্ছায় নিয়োগকর্তা পরিবর্তন করতে চান, সাধারণত তখনই A2.1 মূল্যায়নের ফলাফল ব্যবহার করা হয়, যা নিশ্চিত করবে সেই কর্মী নতুন কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম।
মনে রাখবেন, Employment for Skill Development Program-এর অন্তর্গত বিভিন্ন শিল্পক্ষেত্রের নিরিখে, কর্মনিযুক্তির শুরুতে অথবা স্বেচ্ছায় নিয়োগকর্তা পরিবর্তন করার সময় যে ভাষাগত দক্ষতা থাকা প্রয়োজন, তা উপরে উল্লিখিত স্তরের থেকে বেশিও হতে পারে (এই বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন)।
Employment for Skill Development Program-এর সংক্ষিপ্তসার জানতে, অনুগ্রহ করে জাপানের অভিবাসন পরিষেবা এজেন্সির ওয়েবসাইট
দেখুন।
- প্র: 2026 সালের জুলাই মাস পর্যন্ত জারি করা পরীক্ষার ফলাফলের অফিশিয়াল নোটিফিকেশন কি 2026 সালের আগস্টে থেকেও ব্যবহার করা যাবে?
- হ্যাঁ। যদি আপনি 2026 সালের জুলাইতে পরীক্ষা দেন এবং আপনার মোট স্কোর পাসিং স্কোর (200 পয়েন্ট) বা তার থেকে বেশি হয়, তাহলে আপনি জাপানি ভাষার দক্ষতা A2.2 (A2) অর্জন করেছেন, তা প্রমাণ করার জন্য উক্ত নোটিফিকেশনটি ব্যবহার করতে পারেন।
আপনাকে "Employment for Skill Development"-এর আবাসিক মর্যাদা পাওয়ার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য পূরণের জন্য যদি প্রমাণ করতে হয় যে আপনার জাপানি ভাষাগত দক্ষতা A1 বা A2.1 রয়েছে, তাহলে 2026 সালের আগস্ট পরবর্তী পরীক্ষাটি দিন, যেখানে মূল্যায়নের ফলাফলের অফিশিয়াল নোটিফিকেশনে A1 ও A2.1 মূল্যায়নও অন্তর্গত থাকবে।
- প্র: A1 বা A2.1 ভাষাগত দক্ষতার স্তর অর্জনের জন্য আমাকে কী পড়তে হবে?
- উ: IRODORI: দৈনন্দিন জীবনের জন্য জাপানি ভাষা
কোর্সবুক এবং IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্স
শিক্ষণ উপকরণ হিসাবে ব্যবহার করবেন, এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থীরা জাপানে দৈনন্দিন জীবনের পরিস্থিতিতে ভাব প্রকাশের জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে। এতে নিত্য ব্যবহৃত কাজকর্ম (Can-do) সংক্রান্ত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।
এছাড়াও, নিত্য ব্যবহৃত কাজকর্মে (Can-do) যেসব প্রশ্ন করা হয়, সেগুলোও JFT-Basic-এ অন্তর্ভুক্ত থাকে।
অতএব, IRODORI: দৈনন্দিন জীবনের জন্য জাপানি ভাষা কোর্সবুক, IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্স ভালো করে অধ্যয়ন করলে এবং নিত্য নৈমিত্তিক কাজকর্ম করার জন্য ভাষাগত পারদর্শীতা অর্জন করলে আপনি JFT-Basic-এর জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন।
উপরন্তু, IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্সে "রিভিউ কুইজ" থাকে, যাতে শব্দ, কাঞ্জি, ব্যাকরণ, অভিব্যক্তির শব্দ, শোনা ও পড়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকে, যেগুলো JFT-Basic-এর বিভিন্ন বিভাগ ও শ্রেণীর অনুরূপ।
"অনুশীলন করার বিষয়বস্তু" দিয়ে আপনি শব্দ, কাঞ্জি, ব্যাকরণ ও অভিব্যক্তির শব্দ অনুশীলন করতে পারবেন।
IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্স ব্যবহারিক জীবনে অনুশীলন করার জন্য অত্যন্ত উপযোগী, তাই আমরা JFT-Basic পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটি ব্যবহার করার পরামর্শ দিই।
আরও তথ্যের জন্য, অধ্যয়নের টিপস পেজটি দেখুন,এখানে JFT-Basic পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শিক্ষণ উপকরণ দেওয়া হয়েছে।
এছাড়াও, আসল পরীক্ষার ফরম্যাটের অনুরূপ >নমুনা প্রশ্ন
উপলভ্য রয়েছে, যা দেখে আপনি বুঝতে পারবেন JFT-Basic পরীক্ষা আসলে কেমন হয়।





