JFT-Basic বলতে কি বুঝায়

1. পরীক্ষার উদ্দেশ্য

জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ (JFT-Basic) মূলত কর্মক্ষেত্রের জন্য জাপানে থাকা বিদেশী নাগরিকদের জাপানি ভাষার ওপর দক্ষতার স্তর পরিমাপ করে থাকে, যাতে তারা দৈনন্দিন জীবনযাপন করার সময় তাদের মনের ভাব প্রকাশ করতে পারে।
"সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)Open in new window" ও "দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিOpen in new window" হিসেবে নিবাসীর স্ট্যাটাস পাওয়ার জন্য জাপানি ভাষায় প্রয়োজনীয় দক্ষতার স্তর পরিমাপ করতেও এই পরীক্ষাটির ব্যবহার করা হয়।

2. পরীক্ষার লক্ষ্যবস্তু

এই পরীক্ষাটি মাতৃভাষা জাপানি নয় এমন বিদেশীদের লক্ষ্য হিসাবে নিয়েছে। তাদের মধ্যেও, মূলত কাজের জন্য জাপানে আসা বিদেশীদের লক্ষ্য হিসাবে নিয়েছে।

3. পরীক্ষার পদ্ধতি

এই পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক টেস্টিং (CBT: Computer Based Testing) পদ্ধতি দ্বারা পরিচালিত হয়। প্রতিটি দেশের পরীক্ষার স্থানে কম্পিউটার ব্যবহার করে প্রশ্ন এবং উত্তর প্রদান করা হয়। বুথে, কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত প্রশ্ন এবং হেডফোনের মাধ্যমে বাজানো অডিওর উপর ভিত্তি করে স্ক্রিনে প্রশ্নের উত্তর প্রদান করতে হয়।

স্ক্রিন ক্যাপচারে
চিত্র 1 CBT স্ক্রিন ইমেজ

কম্পিউটার স্ক্রিনের মাঝখানে পরীক্ষার প্রশ্ন এবং বিকল্প প্রদর্শিত হবে। এছাড়াও, স্ক্রীনের চারপাশে বিভাগের নাম, পরীক্ষার নাম, অবশিষ্ট সময় এবং উত্তর প্রদানের পরিস্থিতি প্রদর্শিত হবে।

স্ক্রিন ক্যাপচারে,
চিত্র 2 প্রশ্নের স্ক্রিনের ছবি
স্ক্রিন ক্যাপচারে “Your Language বোতামে ক্লিক করলে স্থানীয় ভাষায় প্রশ্ন উপস্থাপিত হবে। দৃশ্যকল্প / পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর প্রদান করা। ” এর বেলুনে লেখা চিত্র
চিত্র 3 প্রশ্নের স্থানীয় ভাষার পপ-আপ ইমেজ

এই পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন উপস্থাপন করা হবে। Your Language বোতামে ক্লিক করলে স্থানীয় ভাষায়* প্রশ্নগুলি পড়তে পারবেন।**
প্রশ্ন পড়ে, পরিস্থিতি এবং দৃশ্যকল্প উপলব্ধি করে প্রশ্নের উত্তর প্রদান করুন। শ্রবণ ক্ষমতায়, প্লে বোতামে চাপ দিলে অডিও বাজানো হবে এবং দুইবার পর্যন্ত অডিও শুনা যাবে। উত্তর প্রদানের সময় বিকল্পে ক্লিক করুন। নির্বাচন করা বিকল্পের রঙ পরিবর্তিত হবে।
*স্থানীয় ভাষাগুলো নিম্নরূপ।
Your Language 1: ইংরেজি, চীনা, ইন্দোনেশিয়ান, খমের, মঙ্গোলিয়ান, বার্মিজ, নেপালি, থাই, ভিয়েতনামী
Your Language 2: উজবেক, বাংলা, লাও, মালয়
** কম্পিউটারের স্ক্রীনের সাইজের উপর নির্ভর করে, প্রশ্নের স্ক্রিনের ছবি এবং প্রশ্নের স্থানীয় ভাষার পপ-আপ পাশাপাশি প্রদর্শিত হবে।

সম্পর্কিত তথ্য
পরীক্ষার স্ক্রীনের প্রকৃত অপারেশন সম্পর্কে আরও জানতে চাইলে অনুগ্রহ করে এটির সাহায্য গ্রহণ করুন।

4. পরীক্ষার গঠন

এই পরীক্ষাটি "অক্ষর এবং শব্দভান্ডার" "কথোপকথন এবং অভিব্যাক্তি" "শ্রবণ ক্ষমতা" "পড়ার ক্ষমতা"; এই 4 টি অধ্যায় নিয়ে গঠিত। এই পরীক্ষার কাঠামো এবং প্রতিটি প্রশ্নের লক্ষ্য সারণী 1 এ দেখানো হয়েছে।

সারণী 1 পরীক্ষার কাঠামো এবং লক্ষ্য

অধ্যায় অধ্যায়ের লক্ষ্য ক্যাটাগরি ক্যাটাগরির লক্ষ্য
অক্ষর এবং শব্দভান্ডার
(প্রায় 12 টি প্রশ্ন)
দৈনন্দিন জীবনে ব্যবহৃত জাপানি ভাষার অক্ষর পড়ার এবং মৌলিক শব্দভান্ডার ব্যবহার করার ক্ষমতা পরিমাপ করা হয়। শব্দের অর্থ শব্দের অর্থ জিজ্ঞাসা করা হবে।
শব্দের ব্যবহার শব্দের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
কাঞ্জি পড়া কাঞ্জিতে লেখা শব্দ পড়ার পদ্ধতি হিরাগানায় জিজ্ঞাসা করা হবে।
কাঞ্জির অর্থ এবং ব্যবহার কাঞ্জিতে লেখা শব্দের অর্থ এবং ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
কথোপকথন এবং অভিব্যাক্তি
(প্রায় 12 টি প্রশ্ন)
দৈনন্দিন জীবনের কথোপকথনের জন্য প্রয়োজনীয় ব্যাকরণ বা অভিব্যক্তি ব্যবহার করার ক্ষমতা পরিমাপ করা হয়। ব্যাকরণ কথোপকথন প্রসঙ্গের জন্য উপযুক্ত ব্যাকরণ ব্যবহার করতে সক্ষম কিনা জিজ্ঞাসা করা হবে।
অভিব্যাক্তি কথোপকথন প্রসঙ্গের জন্য উপযুক্ত অভিব্যাক্তি ব্যবহার করতে সক্ষম কিনা জিজ্ঞাসা করা হবে।
শ্রবণ ক্ষমতা
(প্রায় 12 টি প্রশ্ন)
দৈনন্দিন জীবনে কথোপকথন, নির্দেশনা ইত্যাদি শুনে বোঝার ক্ষমতা পরিমাপ করা হবে। বিষয়বস্তুর বোধগম্যতা (সামাজিক যোগাযোগ) তথ্যের আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগের কথোপকথন শুনে বিষয়বস্তু বুঝতে পারে কিনা প্রশ্ন করা হবে।
বিষয়বস্তুর বোধগম্যতা (স্টোর এবং সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ) স্টোর এবং সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগের কথোপকথন শুনে বিষয়বস্তু বুঝতে পারে কিনা প্রশ্ন করা হবে।
বিষয়বস্তুর বোধগম্যতা (নির্দেশনা, ঘোষণা) নির্দেশনা, ঘোষণা, অডিও মিডিয়া ইত্যাদি শুনে বিষয়বস্তু বুঝতে পারে কিনা প্রশ্ন করা হবে।
পড়ার ক্ষমতা
(প্রায় 12 টি প্রশ্ন)
দৈনন্দিন জীবনে চিঠি বা নোটিশ, ব্যাখ্যা ইত্যাদি পড়ে বোঝার ক্ষমতা পরিমাপ করা হবে। বিষয়বস্তুর বোধগম্যতা চিঠি বা বার্তার, ছোট সহজ টেক্সট ইত্যাদি পড়ে বিষয়বস্তু বুঝতে পারে কিনা প্রশ্ন করা হবে।
তথ্য অনুসন্ধান প্রতিদিনের সাইনবোর্ড এবং বুলেটিন বোর্ড, ডকুমেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বার করতে পারে কিনা প্রশ্ন করা হবে।

প্রায় 50 টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং পরীক্ষার সময় 60 মিনিট। উত্তর প্রদান করার জন্য প্রতিটি অধ্যায়ের কোন সময় সীমা নেই। একই অধ্যায়ের মধ্যে হলে, যে কোনো সময় পুনর্বিবেচনা করে পুনরায় উত্তর প্রদান করা যাবে। তবে, একবার পরবর্তী অধ্যায়ে চলে গেলে, পূর্ববর্তী অধ্যায়ে ফিরে এসে উত্তর প্রদান করা যাবে না। এছাড়াও, শ্রবণ ক্ষমতার অধ্যায়ে, আগের বা পরবর্তী প্রশ্নে গিয়ে,পুনর্বিবেচনা করে পুনরায় উত্তর প্রদান করা যাবে না।

5. জাপানি ভাষায় দক্ষতার স্তর নির্ধারণের পরীক্ষা

জাপানি ভাষার তিনটি দক্ষতার স্তর মূল্যায়িত করা হয়

এই পরীক্ষাটি নির্ধারণ করে যে পরীক্ষার্থী কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ: শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান, মূল্যায়ন (CEFR)Open in new window, জাপানি ভাষা শিক্ষার জন্য JF স্ট্যান্ডার্ড (JF স্ট্যান্ডার্ড)External link এবং জাপানি ভাষা শিক্ষার জন্য রেফারেন্স ফ্রেমওয়ার্ক অনুযায়ীOpen in new window A1, A2.1 বা A2.2 (A2) স্তরের দক্ষতা অর্জন করেছে কি না।
10 থেকে 250 পয়েন্ট স্কোরের পরিসরের মধ্যে, 145 থেকে 174 এর মধ্যে থাকা স্কোর A1 হিসেবে, 175 থেকে 199 এর মধ্যে থাকা স্কোর A2.1 হিসেবে এবং 200 থেকে 250 এর মধ্যে থাকা স্কোর A2.2 (A2) হিসেবে মূল্যায়িত করা হয়। A2.1 এর মাধ্যমে বোঝানো হয় যে পরীক্ষা প্রদানকারী A1 স্তরে পৌঁছে গেছে এবং A2.2 (A2) স্তরের দিকে অগ্রসর হচ্ছে।

* দ্রষ্টব্য: 2026 সালের জুলাই মাস পর্যন্ত JFT-Basic এর মাধ্যমে কেবলমাত্র A2.2 (A2) পরিমাপ করা হলেও, 2026 সালের আগস্ট মাস থেকে এটি A1 ও A2.1-ও পরিমাপ করে আসছে।

JFT-Basic দ্বারা মূল্যায়িত জাপানি ভাষার দক্ষতার স্তরসমূহ।
চিত্র 4: JFT-Basic দ্বারা মূল্যায়িত জাপানি ভাষার দক্ষতার স্তরসমূহ।

এই পরীক্ষার মধ্যে রয়েছে CEFROpen in new windowJF স্ট্যান্ডার্ডেরExternal link A1 – A2-এর করা-যেতে-পারে ভিত্তিক প্রশ্নাবলী এবং বিভিন্ন বিস্তারিত প্রশ্নাবলী যেগুলোর চারটি বিভাগের মাধ্যমে জাপানের দৈনন্দিন জীবনযাপন করতে মনের ভাব প্রকাশ করার জন্য প্রয়োজনীয় জাপানি ভাষার দক্ষতা পরিমাপ করা হয়: "স্ক্রিপ্ট ও শব্দভাণ্ডার", "কথোপকথন ও অভিব্যক্তি", "শুনে বুঝতে পারা" এবং "পড়ে বুঝতে পারা"। A1 ও A2 স্তরের এক আনুমানিক ইঙ্গিত পেতে নিচের সারণি 2 দেখুন।

সারণি 2: পরীক্ষার স্তর
লেভেল Can-do
A2
  • অত্যন্ত মৌলিক ব্যক্তিগত বা পারিবারিক তথ্য, কেনাকাটা, প্রতিবেশী, কাজ, ইত্যাদির মতো প্রত্যক্ষ প্রাসঙ্গিক ক্ষেত্র সম্পর্কিত প্রায়শই ব্যবহৃত বাক্য এবং অভিব্যক্তি উপলব্ধি করা যায়।
  • সহজ এবং সাধারণ পরিসরে, পরিচিত এবং দৈনন্দিন আগ্রহের বিষয় সম্পর্কে তথ্য বিনিময় করা সম্ভব হয়।
  • নিজের পটভূমি বা চারপাশের পরিস্থিতি বা তাৎক্ষণিক প্রয়োজনের ক্ষেত্রের বিষয় সহজ কথায় ব্যাখ্যা করা সম্ভব হয়।
A1
  • নির্দিষ্ট প্রয়োজন মেটাতে,সচারাচর ব্যবহৃত দৈনন্দিন অভিব্যক্তি এবং মৌলিক অভিব্যক্তি উপলব্ধি করে, ব্যবহার করাও সম্ভব হয়।
  • নিজে ও অন্যদের পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়ে, বসবাসের স্থান, পরিচিত ব্যক্তি, অধিকার ভুক্ত হওয়া জিনিসপত্র সম্পর্কে, প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তর প্রদান করা সম্ভব হয়।
  • অপর পক্ষ ধীরে ধীরে, স্পষ্টভাবে কথা বলে, সাহায্য করার জন্য এগিয়ে আসলে সহজে যোগাযোগ করা সম্ভব হয়।

CEFR সাধারণ রেফারেন্স স্তর: সামগ্রিক স্কেল

6. পরীক্ষার ফলাফলের বিজ্ঞপ্তি

পরীক্ষার ফলাফল প্রার্থীদের নিম্নরূপে অবহিত করা হবে।

পরীক্ষার দিন
পরীক্ষা শেষে, মোট স্কোর এবং সিদ্ধান্তের ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
পরীক্ষা দেওয়ার পরে 5 কার্যদিবসের মধ্যে
মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রোমেট্রিক ওয়েবসাইটেOpen in new window জারি করা হবে। অনুগ্রহ করে লগইন করে চেক করে নিন। মূল্যায়নের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির কাগজে মুদ্রিত অনুলিপি লাগলে আপনি এটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।

মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মোট স্কোর এবং স্কোরের ভিত্তিতে মূল্যায়নের ফলাফল অন্তর্ভুক্ত থাকে। মোট স্কোর বলতে শুধুমাত্র সঠিক উত্তরের সমষ্টিকে বোঝানো হয় না। এটি একটি স্কেল করা স্কোর যা স্ট্যাটিস্টিকসের "ইকুয়েটিং" পদ্ধতি অবলম্বন করে গণনা করা হয়ে থাকে। মোট স্কোরের পরিসর হলো 10 থেকে 250 পয়েন্ট: 145 থেকে 174 পয়েন্ট A1, 175 থেকে 199 পয়েন্ট A2.1 এবং 200 থেকে 250 পয়েন্ট A2.2 (A2) হিসেবে মূল্যায়িত করা হয়। 145 এর কম স্কোরের ক্ষেত্রে মূল্যায়নের ফলাফল দেখানো হবে না এবং তার বদলে * দেখানো হবে। পরীক্ষার্থীর রেফারেন্স এর জন্য প্রতিটি বিভাগের সঠিক উত্তরের শতাংশও অন্তর্ভুক্ত করা থাকবে।

মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি
চিত্র 5: মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি

এছাড়াও মূল্যায়নের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠায় জাপানি ভাষার দক্ষতা স্তর কীভাবে দেখতে হয় তা বর্ণনা করা আছে। এই সংক্রান্ত বিষয়বস্তু দেখতে অনুগ্রহ করে "5.জাপানি ভাষায় দক্ষতা স্তরের মূল্যায়ন" দেখুন।

7. পরীক্ষার ব্যাখ্যামূলক উপকরণ

উপরের বিষয়বস্তুকে সংক্ষিপ্ত করা, JFT-Basic এর রূপরেখাকে জানার জন্য একটি স্লাইড-ফরম্যাট ডকুমেন্ট (জাপানি এবং ইংরেজি)। বিনা দ্বিধায় ডাউনলোড করে ব্যবহার করুন।

পরীক্ষার ব্যাখ্যামূলক উপকরণ (PDF: 2.2MB)

Back to top