প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
1. JFT-Basic সম্পর্কে
- প্রশ্ন 1 JFT-Basic পরীক্ষাটি কি ধরনের পরীক্ষা?
- উত্তর
জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ (JFT-Basic) মূলত কর্মক্ষেত্রের জন্য জাপানে থাকা বিদেশী নাগরিকদের জাপানি ভাষার ওপর দক্ষতার স্তর পরিমাপ করে থাকে, যাতে তারা দৈনন্দিন জীবনযাপন করার সময় তাদের মনের ভাব প্রকাশ করতে পারে।
এই পরীক্ষাটি নির্ধারণ করে যে পরীক্ষার্থী কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ: শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান, মূল্যায়ন (CEFR)
, জাপানি ভাষা শিক্ষার জন্য JF স্ট্যান্ডার্ড (JF স্ট্যান্ডার্ড)
এবং জাপানি ভাষা শিক্ষার জন্য রেফারেন্স ফ্রেমওয়ার্ক
অনুযায়ী A1, A2.1 বা A2.2 (A2) স্তরের দক্ষতা অর্জন করেছে কি না।
"সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)
" ও "দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি
" হিসেবে নিবাসী হওয়ার স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করতে জাপানি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকা প্রমাণ করতে JFT-Basic মূল্যায়নের ফলাফলগুলোর ব্যবহার করা যেতে পারে। - প্রশ্ন 2 JFT-Basic পরীক্ষাটি কিভাবে বাস্তবায়ন করা হয়?
- উত্তর
JFT-Basic কম্পিউটার ভিত্তিক টেস্টিং (CBT: Computer Based Testing) পদ্ধতি দ্বারা পরিচালিত হয়। প্রতিটি দেশের পরীক্ষার স্থানে কম্পিউটার ব্যবহার করে প্রশ্ন এবং উত্তর প্রদান করা হয়। বুথে, কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শিত প্রশ্ন এবং হেডফোনের মাধ্যমে বাজানো অডিওর উপর ভিত্তি করে স্ক্রিনে প্রশ্নের উত্তর প্রদান করতে হয়।
- প্রশ্ন 3JFT-Basic এর আয়োজক কে?
- উত্তর
The Japan Foundation
- প্রশ্ন 4JFT-Basic কোন ধরণের ব্যক্তি পরীক্ষা দিতে পারবে?
- উত্তর
এই পরীক্ষাটি মাতৃভাষা জাপানি নয় এমন বিদেশি নাগরিকদের দিতে হয়। আরও বিবরণ জানতে অনুগ্রহ করে প্রোমেট্রিক ওয়েবসাইটে
যান কারণ প্রতিটি দেশের নিজস্ব যোগ্যতার শর্তাবলী আছে। - প্রশ্ন 5কখন এবং কোথায় JFT-Basic বাস্তবায়ন করা হবে?
- উত্তর
অনুগ্রহ করে "পরীক্ষার তারিখ
" দেখুন। - প্রশ্ন 6বসবাস করা দেশের চাইতে ভিন্ন কোন দেশে JFT-Basic পরীক্ষা দেওয়া যাবে কি?
- উত্তর
হ্যাঁ, তবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সমস্ত ব্যাখ্যা, সতর্কতামূলক নির্দেশনা এবং পরিচালনার শর্তাবলী ইত্যাদি যে দেশে পরীক্ষাটি নেওয়া হচ্ছে সেখানকার ভাষায় অথবা ইংরেজিতে দেওয়া হবে। অন্য ভাষায় কোনো সহায়তা দেওয়া হবে না। এছাড়াও, মনে রাখবেন যে দেশের ওপর ভিত্তি করে পরীক্ষার জন্য পেমেন্ট করার পদ্ধতি পরিবর্তিত হতে পারে।
- প্রশ্ন 7JFT-Basic এর শুধুমাত্র এক অংশের অধ্যায়ের পরীক্ষা দেয়া যাবে কি?
- উত্তর
না, দেয়া যাবে না।
- প্রশ্ন 8আমি কি পরীক্ষাটি পুনরায় দিতে পারি?
- উত্তর
যদি আপনার মোট স্কোর 199 বা তার কম হয়ে থাকে তাহলে আপনি পরীক্ষাটি পুনরায় দিতে পারেন। তবে, পূর্ববর্তী পরীক্ষার তারিখ ও পরবর্তী পরীক্ষার তারিখের মধ্যে অন্তত 45 দিনের ব্যবধান আছে তা আপনাকে অবশ্যই সুনিশ্চিত করতে হবে। যাদের মোট স্কোর ইতিমধ্যে 200 পয়েন্ট বা তার বেশি রয়েছে তারা পরীক্ষাটি পুনরায় দিতে পারবেন না।
- প্রশ্ন 9জাপানি ভাষার দক্ষতা পরীক্ষার (JLPT) সাথে এর পার্থক্য কি?
- উত্তর
জাপানি-ভাষায় দক্ষতার পরীক্ষা (JLPT)
হলো একটি সমন্বিত পরীক্ষা যা বৈচিত্রপূর্ণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা জাপানি ভাষার শিক্ষার্থীদের দক্ষতা স্তর পরিমাপ করতে বিভিন্ন ধরনের পরিস্থিতির কথা বিবেচনা করে থাকে। এটি N1 থেকে N5 পর্যন্ত পাঁচটি স্তরে বিভক্ত। অপটিক্যাল উত্তরপত্রের ব্যবহার করে, জাপানে ও বিদেশে (আনুমানিক 90টি দেশ ও অঞ্চলে) বছরে দুইবার করে এটি নেওয়া হয়ে থাকে। পরীক্ষার ফলাফল পরীক্ষা হওয়ার তারিখের প্রায় দুই মাস পরে অনলাইনে দেখতে পাওয়া যায় এবং প্রায় তিন মাস পরে পাস/ফেল করার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে।
জাপানে দৈনন্দিন জীবন যাপন করার জন্য মনের ভাব প্রকাশ করতে জাপানি ভাষায় যে দক্ষতা প্রয়োজন তার স্তর JFT-Basic-এর মাধ্যমে পরিমাপ করা হয়। এটিতে জাপানি ভাষায় তিনটি স্তরের মূল্যায়ন করা হয়ে থাকে: A1, A2.1, ও A2.2 (A2)। জাপানে ও বিদেশে (মূলত এশীয় অঞ্চলে) নিয়ম মেনে এই পরীক্ষাটি প্রত্যেক মাসে CBT-এর মাধ্যমে নেওয়া হয়। পরীক্ষার দিনই পরীক্ষার ফলাফল জানতে পারা যায় এবং পরীক্ষার তারিখের পাঁচটি কার্যদিবস পরে মূল্যায়নের ফলাফলের বিজ্ঞপ্তি জারি করা হয়।
সংক্ষেপে, JFT-Basic হলো এমন একটি পরীক্ষা যেটিতে জাপানে দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিস্থিতির উপর জোর দেওয়া হয়, এটি দেওয়ার জন্য একাধিক সুযোগ পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গেই এই পরীক্ষার ফলাফল জানতে পারা যায়। "সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)
" ও "দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি
" হিসেবে নিবাসী হওয়ার স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদনকারীরা JFT-Basic-এর সুবিধা নিতে পারেন।
2. পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে
- প্রশ্ন 1JFT-Basic কোন লেভেলের পরীক্ষা?
- উত্তর
এই পরীক্ষাটি নির্ধারণ করে যে পরীক্ষার্থী কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ: শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান, মূল্যায়ন (CEFR)
, জাপানি ভাষা শিক্ষার জন্য JF স্ট্যান্ডার্ড (JF স্ট্যান্ডার্ড)
এবং জাপানি ভাষা শিক্ষার জন্য রেফারেন্স ফ্রেমওয়ার্ক
অনুযায়ী A1, A2.1 বা A2.2 (A2) স্তরের দক্ষতা অর্জন করেছে কি না। বিস্তারিত বিবরণের জন্য জাপানি ভাষায় দক্ষতা স্তর মূল্যায়ন দেখুন। - প্রশ্ন 2JFT-Basic পরীক্ষায় কোন ধরণের প্রশ্ন করা হয়?
- উত্তর
JFT-Basic পরীক্ষাটিতে চারটি বিভাগ রয়েছে: স্ক্রিপ্ট ও শব্দভাণ্ডার, কথোপকথন ও অভিব্যক্তি, শুনে বুঝতে পারা এবং পড়ে বুঝতে পারা। প্রশ্নগুলো কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ: শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান, মূল্যায়ন (CEFR)
এবং জাপানি ভাষার শিক্ষার জন্য JF স্ট্যান্ডার্ড
অবলম্বনে A1 – A2 স্তরের "করা-যেতে-পারে" (ভাষাগত সক্ষমতা বিবরণ) ধরনের সেট করা হয়ে থাকে। অনুগ্রহ করে নমুনা প্রশ্নের
বিভাগ দেখুন। কীভাবে পড়বেন সেই সংক্রান্ত তথ্য জানতে, বিভাগ 4-এ পরীক্ষাটির জন্য পড়াশোনা করা বিভাগের প্রশ্ন-উত্তর বিভাগটি দেখুন "প্রশ্ন1 পরীক্ষাটির জন্য আমি কিভাবে পড়াশুনা করতে পারি? পড়াশোনা করার কোন সামগ্রী কি আছে?" - প্রশ্ন 3JFT-Basic এ কথোপকথনের প্রশ্ন (কথা বলার পরীক্ষা) বা রচনা লেখার প্রশ্ন (লেখার পরীক্ষা) আছে কি?
- উত্তর
না, বর্তমানে কোনটিও নেই।
- প্রশ্ন 4JFT-Basic পরীক্ষার সময় কতটুকু?
- উত্তর
60 মিনিট।
3. পরীক্ষার রিজার্ভেশন বা আসন-সংরক্ষণ করা সম্পর্কে
পরীক্ষাটির জন্য রিজার্ভেশন করতে অনুগ্রহ করে পরীক্ষায় নিবন্ধীকরণের প্রক্রিয়া দেখুন। পরীক্ষায় রিজার্ভেশন করা সম্পর্কিত বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, প্রোমেট্রিকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে
যোগাযোগ করুন। অনুসন্ধান করার আগে প্রোমেট্রিকের নিবন্ধীকরণের ওয়েবসাইটে থাকা বারংবার জিজ্ঞাসিত প্রশ্নাবলী
বিভাগটি দেখুন।
জাপান ফাউন্ডেশন, জাপানে এটির প্রধান কার্যালয়ে অথবা বিদেশে থাকা অফিসগুলো থেকে কোনো সহায়তা প্রদান করে না অথবা পরীক্ষার রিজার্ভেশনের ক্ষেত্রে একজন প্রতিনিধি হিসেবে কাজ করে না।
4. পরীক্ষার জন্য অধ্যয়ন সম্পর্কে
- প্রশ্ন 1কিভাবে অধ্যয়ন করা উচিত? শিক্ষার উপকরণ আছে কি?
- উত্তর
Irodori: Japanese for Life in Japan (ইরোডোরি: জাপানিজ ফর লাইফ ইন জাপান)
কোর্সবুক এবং IRODORI (ইরোডোরি) জাপানিজ অনলাইন কোর্স
ওয়েবসাইটগুলোতে পড়াশুনা করার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে যেগুলো শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্য হিসেবে করা যেতে পারে এমন বিবৃতির (জাপানি ভাষার ব্যবহার করে আপনি কী কী করতে পারেন) ব্যবহার করে জাপানে দৈনন্দিন জীবনযাপন করতে প্রয়োজনীয় দক্ষতা স্তর অর্জন করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।
ইরোডোরি: জাপানিজ ফর লাইফ ইন জাপান এবং ইরোডোরি জাপানিজ অনলাইন কোর্স থেকে পড়াশুনা করার ক্ষেত্রে, আপনার পড়াশোনার লক্ষ্য হলো - দৈনন্দিন জীবনযাপনের সময় বিভিন্ন পরিস্থিতিতে জাপানি ভাষার ব্যবহার করে আপনি কী কী করতে পারেন - এই পড়াশোনার লক্ষ্য হলো এই দক্ষতাগুলো অর্জন করা এবং করা-যেতে-পারে এমন বিবৃতির ব্যবহার করে আপনি এগুলোর সবকটি করতে পারছেন কি না তার মূল্যায়ন করা। এটি আপনাকে কেবলমাত্র JFT-Basic পরীক্ষার জন্যই প্রস্তুত করায় না, এর পাশাপাশি জাপানের জীবনযাপন করার জন্যও আপনাকে প্রস্তুত করে তোলে।
উপরন্তু, IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্সে "রিভিউ কুইজ" থাকে, যাতে শব্দ, কাঞ্জি, ব্যাকরণ, অভিব্যক্তির শব্দ, শোনা ও পড়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকে, যেগুলো JFT-Basic-এর বিভিন্ন বিভাগ ও শ্রেণীর অনুরূপ। "অনুশীলন করার বিষয়বস্তু" দিয়ে আপনি শব্দ, কাঞ্জি, ব্যাকরণ ও অভিব্যক্তির শব্দ অনুশীলন করতে পারবেন। IRODORI জাপানি ভাষার অনলাইন কোর্স ব্যবহারিক জীবনে অনুশীলন করার জন্য অত্যন্ত উপযোগী, তাই আমরা JFT-Basic পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটি ব্যবহার করার পরামর্শ দিই। আরও তথ্যের জন্য, অধ্যয়নের টিপস পেজটি দেখুন,এখানে JFT-Basic পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শিক্ষণ উপকরণ দেওয়া হয়েছে। এছাড়াও, আসল পরীক্ষার ফরম্যাটের অনুরূপ নমুনা প্রশ্ন
উপলভ্য রয়েছে, যা দেখে আপনি বুঝতে পারবেন JFT-Basic পরীক্ষা আসলে কেমন হয়। - প্রশ্ন 2JFT-Basic এর A1, A2.1 ও A2.2 (A2) স্তর অর্জনের লক্ষ্য থাকলে আমাকে কি A1 এর জন্য ইরোডোরি: জাপানিজ ফর লাইফ ইন জাপানের স্টাটার, A2.1 এর জন্য এলিমেন্টারি 1 (A2) এবং A2.2 (A2) এর জন্য এলিমেন্টারি 2 (A2) পড়তে হবে?
- উত্তর
ইরোডোরি: জাপানিজ ফর লাইফ ইন জাপানের স্টার্টার (A1) JFT-Basic-এর A1-এর সমতুল্য। এলিমেন্টারি 1 (A2) ও এলিমেন্টারি 2 (A2) উভয়ই A2 স্তরের পাঠ্যবই এবং এই দুইটি বই পড়া শেষ করলে তা A2.2 (A2) স্তরের JFT-Basic পরীক্ষার ক্ষেত্রে একটি ভালো গাইড হিসেবে কাজ করে। A2.1 পরীক্ষার জন্য পড়ার গাইড হিসেবে এলিমেন্টারি 1 (A2) সম্পূর্ণ করাকে বিবেচনা করা যেতে পারে।
- প্রশ্ন 3অতীতের পরীক্ষার প্রশ্ন প্রকাশ করা হয় কি?
- উত্তর
বর্তমানে এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই। আপনাকে জানানো হচ্ছে যে, নমুনা প্রশ্ন
ও উপলভ্য করিয়ে দেওয়া হয়েছে।
5. পরীক্ষার দিন সম্পর্কে
- প্রশ্ন 1পরীক্ষার দিনের বহন করার জিনিস, ভেন্যু , পরীক্ষার দিনের অভ্যর্থনা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রবাহ সম্পর্কে প্রশ্ন আছে।
- উত্তর
পরীক্ষার দিন কী কী করতে হবে তার বিবরণ জানতে পরীক্ষাটি দেওয়ার পদক্ষেপগুলো
দেখুন। কী কী নিয়ে যেতে হবে, পরীক্ষা কেন্দ্র, নিবন্ধীকরণের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সম্পর্কিত ও অন্যান্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে প্রোমেট্রিকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে
যোগাযোগ করুন। - প্রশ্ন 2পরীক্ষাটি দেওয়ার আগে আমি কি পরীক্ষা স্ক্রিনটি এবং পরীক্ষা কেন্দ্রে কীভাবে কম্পিউটার ব্যবহার করতে হবে তা দেখতে পারি?
- উত্তর
হ্যাঁ, আপনি পরীক্ষাটি দেওয়ার পদক্ষেপ থেকে এগুলো
দেখে নিতে পারেন। এছাড়াও আপনি নমুনা প্রশ্ন
ব্যবহার করে পরীক্ষার স্ক্রিনও দেখে নিতে পারেন।
পরীক্ষার স্ক্রিনটি কীভাবে পরিচালনা করবেন সেই সংক্রান্ত আরও বিবরণ জানতে অনুগ্রহ করে নিম্নলিখিত ভিডিওটি দেখুন:
Japan Foundation Test for Basic Japanese (JFT-Basic) পরিচালনা পদ্ধতি (YouTube)
6. স্কোরিং এবং ফলাফলের বিজ্ঞপ্তি সম্পর্কে
- প্রশ্ন 1পরীক্ষার ফলাফল কিভাবে পাওয়া যাবে?
- উত্তর
এই পরীক্ষার ফলাফলে মোট স্কোর এবং স্কোরের উপর ভিত্তি করে মূল্যায়নের ফলাফল উল্লেখিত থাকে। মোট স্কোরের পরিসর 10 থেকে 250 পয়েন্টের মধ্যে থাকে: 145 থেকে 174 পয়েন্টের ক্ষেত্রে A1, 175 থেকে 199 পয়েন্টের ক্ষেত্রে A2.1 এবং 200 থেকে 250 পয়েন্টের ক্ষেত্রে A2.2 (A2) হিসেবে মূল্যায়িত করা। 145-এর কম স্কোরের ক্ষেত্রে মূল্যায়নের ফলাফল দেখানো হবে না এবং এই পরিবর্তে * দেখানো হবে। আরও বিবরণ জানতে, অনুগ্রহ করে পরীক্ষার ফলাফলের বিজ্ঞপ্তিটি দেখুন।
- প্রশ্ন 2প্রতিটি অধ্যায়ের জন্য স্কোর করা আবশ্যক সর্বনিম্ন 〇 পয়েন্ট নির্ধারণ করা আছে কি?
- উত্তর
না, এমন কিছু নেই। মোট চারটি বিভাগের ক্ষেত্রেই বিস্তারিতভাবে দক্ষতা পরিমাপ করা হয়। তাই, যদি আপনার স্কোর জাপানি ভাষার দক্ষতার স্তরে পরিসরের মধ্যে থাকে, তাহলে মূল্যায়িত করা হবে যে আপনি সেই স্তরে পৌঁছে গেছেন।
- প্রশ্ন 3কখন পরীক্ষার ফলাফল জানা যাবে?
- উত্তর
পরীক্ষার দিন, পরীক্ষা শেষ করার পরে পরীক্ষার ফলাফল (মোট স্কোর মূল্যায়নের ফলাফল) কম্পিউটার স্ক্রিনে দেখানো হবে। এছাড়াও, মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখের পরবর্তী পাঁচটি কার্যদিবসের মধ্যে প্রোমেট্রিকের ওয়েবসাইটে
দিয়ে দেওয়া হবে। অনুগ্রহ করে লগইন করে চেক করে নেবেন। - প্রশ্ন 4ফলাফলের লিখিত বিজ্ঞপ্তি কিভাবে পৌঁছাবে?
- উত্তর
মূল্যায়নের ফলাফলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখের পরবর্তী পাঁচটি কার্যদিবসের মধ্যে প্রোমেট্রিকের ওয়েবসাইটে
দিয়ে দেওয়া হবে। অনুগ্রহ করে লগইন করে চেক করে নেবেন। আপনার যদি কাগজে মুদ্রিত অনুলিপির প্রয়োজন হয় তাহলে এটি প্রিন্ট করে ব্যবহার করুন। - প্রশ্ন 5পরীক্ষার ফলাফল কিভাবে ব্যবহার করা যাবে।
- উত্তর
"দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি
" এর নিবাসী হওয়ার স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করতে A1 এর ব্যবহার করা যেতে পারে। দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগ প্রোগ্রামের অধীনে স্বেচ্ছায় নিয়োগকর্তা পরিবর্তন করার জন্য আবেদন করতে মূলত A2.1 এর ব্যবহার করা হয়। "সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)
" এর নিবাসী হওয়া স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করতে A2.2 (A2) এর ব্যবহার করা যেতে পারে।
- *দ্রষ্টব্য: যে শিল্পক্ষেত্রে নিয়োগ করা হয়েছে তার ওপর ভিত্তি করে, জাপানি ভাষার কোনো উচ্চতর দক্ষতার স্তরের প্রয়োজন হতে পারে।
- প্রশ্ন 6"সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)" ও "দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি" ব্যতীত অন্য কেউ JFT-Basic এর ব্যবহার করে নিবাসী হওয়ার জন্য অথবা চাকরি খুঁজে পেতে অথবা উচ্চশিক্ষার জন্য নথিভুক্ত হতে আবেদন করা যেতে পারে কি?
- উত্তর
বর্তমানে, "সুনির্দিষ্ট দক্ষ কর্মী (i)
" ও "দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তি
" ব্যতীত অন্য কোনোভাবে নিবাসী হওয়ার স্ট্যাটাস পাওয়ার জন্য আবেদন করা যায় না। প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য আবেদন সংক্রান্ত অন্য তথ্য জানতে অনুগ্রহ করে জাপানের অভিবাসন পরিষেবার এজেন্সির
ওয়েবসাইট দেখুন।
বিভিন্ন কোম্পানি ও স্কুল, ইত্যাদি ক্ষেত্রে JFT-Basic-এর ব্যবহার করার সময় অনুগ্রহ করে এই পরীক্ষাটি কীভাবে ব্যবহার করা যেতে পারে তা সংশ্লিষ্ট কোম্পানি/স্কুল থেকে নিশ্চিত হয়ে নেবেন। - প্রশ্ন 7পরীক্ষার ফলাফলের মেয়াদ শেষ হওয়ার সময়কাল আছে কি?
- উত্তর
JFT-Basic এর পরীক্ষার ফলাফলের মেয়াদ শেষ হওয়ার কোনো সময়কাল নেই। রিজার্ভেশন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফলের ডেটা সংরক্ষণের সময়কাল হল 5 বছর। এই সময়কালের মধ্যে, রিজার্ভেশন ওয়েবসাইটে সিদ্ধান্তের ফলাফলের নোটিশ দেখা সম্ভব হলেও, এই সময়ের পরে, সিদ্ধান্তের ফলাফলের নোটিশ দেখা সম্ভব হবে না। রিজার্ভেশন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফলের ডেটা সংরক্ষণের সময়কালের মধ্যে প্রিন্ট করে রাখুন।
- প্রশ্ন 82026 সালের জুলাই মাস পর্যন্ত জারি করা পরীক্ষার ফলাফলের অফিশিয়াল নোটিফিকেশন কি 2026 সালের আগস্টে থেকেও ব্যবহার করা যাবে?
- উত্তর
হ্যাঁ। যদি আপনি 2026 সালের জুলাইতে পরীক্ষা দেন এবং আপনার মোট স্কোর পাসিং স্কোর (200 পয়েন্ট) বা তার থেকে বেশি হয়, তাহলে আপনি জাপানি ভাষার দক্ষতা A2.2 (A2) অর্জন করেছেন, তা প্রমাণ করার জন্য উক্ত নোটিফিকেশনটি ব্যবহার করতে পারেন।
আপনাকে "Employment for Skill Development"-এর আবাসিক মর্যাদা পাওয়ার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য পূরণের জন্য যদি প্রমাণ করতে হয় যে আপনার জাপানি ভাষাগত দক্ষতা A1 বা A2.1 রয়েছে, তাহলে 2026 সালের আগস্ট পরবর্তী পরীক্ষাটি দিন, যেখানে মূল্যায়নের ফলাফলের অফিশিয়াল নোটিফিকেশনে A1 ও A2.1 মূল্যায়নও অন্তর্গত থাকবে। - প্রশ্ন 9"সিদ্ধান্তের ফলাফলের নোটিশের" জাল বা পরিবর্তিত না হওয়া কিভাবে নিশ্চিত করা যাবে।
- উত্তর
জাপান বা বিদেশী সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি ইত্যাদির কাছ থেকে সঙ্গত কারণে, এই পরীক্ষার সিদ্ধান্তের ফলাফলের নোটিশ সম্পর্কিত বিষয়বস্তুর সত্যতা সম্পর্কে অনুসন্ধান করা হলে, The Japan Foundation তাতে সাড়া প্ৰদান করবে।
সত্যতা যাচাইয়ের জন্য বিস্তারিত পদ্ধতি সম্পর্কে জানতে The Japan Foundation সাথে যোগাযোগ করুন।
রেফারেন্স: The Japan Foundation জাপানি ভাষার দ্বিতীয় বিভাগ
ইমেইল: jft-basic@jpf.go.jp
(ইমেল প্রেরণ করার সময়, পূর্ণ-প্রস্থ (দুই বাইট) @ চিহ্নকে (এক বাইট) @ চিহ্নে পরিবর্তন করুন।)- *জাপানি বা ইংরেজিতে লিখুন। জাপানি বা ইংরেজি ছাড়া অন্য ভাষা সমর্থন করা হয় না।
- *টেলিফোনের মাধ্যমে অনুসন্ধানের উত্তর প্রদান করা হয় না।
7. সুনির্দিষ্ট দক্ষ কর্মী পদ্ধতি ও দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগের প্রোগ্রাম
সুনির্দিষ্ট দক্ষ কর্মী পদ্ধতি ও দক্ষতা গড়ে তোলার জন্য নিয়োগের প্রোগ্রাম সংক্রান্ত বিবরণের জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত জাপানের অভিবাসন পরিষেবার এজেন্সির ওয়েবসাইটগুলো দেখুন। দক্ষতার পরীক্ষাগুলো সংক্রান্ত তথ্য এবং প্রত্যেকটির ক্ষেত্রে প্রয়োজনীয় জাপানি ভাষার দক্ষতা সংক্রান্ত তথ্যও আপনি সেখান থেকে পেয়ে যাবেন।
সুনির্দিষ্ট দক্ষ কর্মী পদ্ধতির জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত ওয়েবসাইটগুলোও দেখুন যেখানে বিদেশি নাগরিকদের জন্য একাধিক ভাষায় তথ্য উপলভ্য আছে।






